ধৃতি চক্রবর্তী, শাবিপ্রবি প্রতিবেদক ::
মানবতাবিরোধী অপরাধী কাদের মোল্লাসহ একাত্তরের সব যুদ্ধাপরাধীর ফাঁসি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের গণজাগরণ মঞ্চ থেকে ফিরে আসার পথে গত বুধবার রাতে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের বহনকারী বাসে হামলা হয় ।
এই হামলায় আহতদের মধ্যে দুইজন সিলেট এম এজি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি আছেন।
এছাড়া বুধবার বিকেলে হামলা করে ভাঙচুর করা হয়েছে শিক্ষার্থী পরিবহনের আরও তিনটি বাস।
এ ঘটনায় ১০ শিবিরকর্মীকে আটক করা হয়েছে।
যোগাযোগ করা হলে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) এজাজ আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা ও ভাঙচুরের ঘটনায় সন্দেহভাজন হিসেবে এ পর্যন্ত ১০জনকে আটক করা হয়েছে।
এদিকে বাসে হামলা ও ভাঙচুর এবং শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে শাবি পরিবার।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ জননী জাহানারা ইমাম ছাত্রী হলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে শহীদ জননী জাহানারা ইমাম ছাত্রীহলের প্রভোস্ট প্রফেসর ড. নাজিয়া চৌধুরী বলেন, জামায়াত-শিবির অন্ধকারে আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা করে ভয় দেখাতে পারেনি। বরং তারা অন্ধকারের দল হিসেবে চিহ্নিত হয়েছে। হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।’
এছাড়া কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক শহীদুল ইসলাম ও বাংলা বিভাগের শিক্ষার্থী তাসনিম আক্তার সমাবেশে বক্তব্য দেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিল নিয়ে সিলেট শহীদ মিনারের গণজাগরণ মঞ্চে গিয়েছেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।
#
-ধৃতি চক্রবর্তী, শাবিপ্রবি
মোঃ মিজানুর রহমান,পাবিপ্রবি প্রতিনিধি:
গতকাল শনিবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১২-২০১৩ সেশনের নবীন ছাত্র-ছাত্রীদের নবীন বরণের মধ্য দিয়ে শুভ যাত্রা শুরু করল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর নিজস্ব ক্যাম্পাস। এ দিন মাননীয় প্রধান মন্ত্রী কর্তৃক উদ্ধোধনকৃত “ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি ভবন এর দ্বারোদ্ঘাটন” এবং “ডাঃ এম ওয়াজেদ মিঞা বিজ্ঞান ভবন” এর ফলক উন্মেচন করা হয়।
বিস্তারিত পড়ুন...